আনাহারে থাকা দরিদ্রদের ঘরে খাদ্য পৌঁছে দিলেন ইউএনও মোঃ মাসুম রেজা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২২, ২০২০

আনাহারে থাকা দরিদ্রদের ঘরে খাদ্য পৌঁছে দিলেন ইউএনও মোঃ মাসুম রেজা


ফরিদপুর প্রতিনিধি  :

তার কাছে খবর আসে কিছু পরিবার অনাহারে রয়েছে বিষিয়টি জানার সাথে সাথে তিনি ছুটে যান ওই সব হতিদরিদ্রদের পরিবার গুলোর কাছে খাবার নিয়ে। এমন মহানুবতা দিয়ে এই করোনা কালিন সময়ে ছুটে চলছেন ফরিদপুর সদর উপজেলা ইউএনও মোঃ মাসুম রেজা। প্রতিনিয়ত তার কাজের জায়গা এখন অসহায় মানুষের কাছে এক আস্থার প্রতিক হয়ে দাড়িয়েছে। দেশের মাঠ প্রশাসনের ১৩জন অফিসার করোনায় আক্রান্ত সেই ভয়কে জয় করে কাজ করে চলছেন ফরিদপুরের জেলা প্রশাসকের কথা মতো। 

আজও তিনি খবর পেয়ে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুরের ফতেহপুর গ্রামের ৩০ টি পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়ার জন্য ছুটে যান।  

বুধবার সকাল সাড়ে ১১ টায় এই ৩০ টি পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, আলু, লবন ও সাবানের একেকটি প্যাকেট তুলে দেন তাদের কাছে। 

এসময় আরও উপস্থিত ছিলান ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ও কোতোয়ালি থানা আওয়ামীলীগের সদস্যা রিংকু দত্ত ও স্থানীয় নেতৃবৃন্দ। 

এ সময় ইউএনও মাসুম রেজা বলেন, আমরা জানতে পেরেছি যে, এখানকার বেশ কিছু লোক অনাহারে দিন পার করছে। তাই আপনাদের জন্য অতি দ্রুততার সাথে যতদুর সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া খাদ্য সামগ্রী নিয়ে আপনাদের দ্বারে পৌঁছে দিলাম। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে দোয়া করবেন। আপনাদের যে কোন সমস্যা চেয়ারম্যানের মাধ্যমে আমার কাছে জানাবেন আমি চেষ্টা করবো সমাধান করতে। 


Post Top Ad

Responsive Ads Here