বিশ্বে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু সংখ্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২২, ২০২১

বিশ্বে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু সংখ্যা


 


আন্তর্জাতিক ডেস্কঃ



মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৬১ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ১৩৫০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৪ লাখ ৩৬ হাজার ৬১০ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৪৭৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ২০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ২১ লাখ ৪৫ হাজার ১০০ জনে।


করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে। 


ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৭৮২ জন এবং মারা গেছেন ৫১৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ১৯ হাজার ২৯৪ জন আক্রান্ত এবং ৬ লাখ ৪৪ হাজার ৮৪০ জন মারা গেছেন।


গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৬১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৪৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ৬৭ হাজার ৪৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪২ জনের।


আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৮৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ২৪৩ জনের।


করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৩ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫৪৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৩৯৯ জন।


এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৬ লাখ ২ হাজার ৩১১ জন, রাশিয়ায় ৬৭ লাখ ২৬ হাজার ৫২৩ জন, যুক্তরাজ্যে ৬৪ লাখ ৬০ হাজার ৯৩০ জন, ইতালিতে ৪৪ লাখ ৭৮ হাজার ৬৯১ জন, তুরস্কে ৬১ লাখ ৯৭ হাজার ৪১ জন, স্পেনে ৪৭ লাখ ৭০ হাজার ৪৫৩ জন, জার্মানিতে ৩৮ লাখ ৭০ হাজার ৭৬ জন এবং মেক্সিকোতে ৩১ লাখ ৯৭ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


আর করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৩ হাজার ২৬৭ জন, রাশিয়ায় এক লাখ ৭৫ হাজার ২৮২ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩১ হাজার ৫৯১ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৭২৮ জন, তুরস্কে ৫৪ হাজার ৩২৭ জন, স্পেনে ৮৩ হাজার ১৩৬ জন, জার্মানিতে ৯২ হাজার ৪৭৩ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৫২ হাজার ৮০ জন মারা গেছেন।


প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here