আগামী বছরে তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৯, ২০২১

আগামী বছরে তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা




নিজস্ব প্রতিবেদকঃ


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরে তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মাসেতু, পরে কর্ণফুলী এবং বছর শেষে স্বপ্নের মেট্রোরেল লাইন ৬ উদ্বোধন হবে।

রোববার উত্তরায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে ভায়াডাক্টের উপর মেট্রোট্রেনের চলাচল পরীক্ষণের আনুষ্ঠানিক সূচনা করে তিনি এসব কথা বলেন।


সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল লাইন ৬-এর কাজ সার্বিক সম্পন্ন করতে ৬ মাস লাগবে। এছাড়া ৬টি মেট্রোরেল ২০৩০-এ শুরু হবে। এরই মধ্যে ৩১ জুলাই পর্যন্ত কাজের ৬৮ দশমিক ২৯ শতাংশ অগ্রগতি হয়েছে। উত্তরা থেকে মিরপুর পর্যন্ত কাজের অগ্রগতি ৮৮ শতাংশ।


এ সময় মন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, ডিপো উন্নয়ন কার্যক্রম দেখতে এসে ঝড়ের মুখে পড়ে বৃষ্টিতে ভেজার কারণে তিনদিন জ্বরে ভুগেছি। তবে আজ খুবই ভালো লাগছে, মেট্রোরেল এখন দৃশ্যমান। এটি একটি মাইলফলক।



এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকার বাংলাদেশ অফিস প্রধান ও মেট্রোরেলের পরামর্শ প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, বাংলাদেশের জন্য মেট্রোরেল সেবা এই প্রথম। যার পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে এই চলাচল হবে যাত্রীবিহীন। রাজধানীর উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চারটি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে এই ট্রেন চলবে। এই চলাচলকে বলা হচ্ছে ‘পারফরম্যান্স টেস্ট’।

Post Top Ad

Responsive Ads Here