চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু হচ্ছে ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৯, ২০২১

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু হচ্ছে ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার’


 




জেলা প্রতিনিধিঃ



রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু হচ্ছে ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার’। এরই মধ্যে এটির অবকাঠামোগত কাজ সম্পন্ন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সার্ভিসটি চালু হলে হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগীরা তাৎক্ষণিক চিকিৎসা সেবা পাবেন। এর পাশাপাশি ওয়ার্ডগুলোতেও রোগীর চাপ কমবে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।


হাসপাতাল সুত্রে জানা গেছে, নতুন চালু হতে যাওয়া এ সার্ভিসে রোগীদের জন্য থাকছে ১০০ শয্যা। থাকবেন মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডিক, নাক-কান-গলা এবং অ্যানেসথেসিয়াসহ প্রয়োজনীয় সব বিভাগের একজন করে কনসালটেন্ট। এছাড়াও জরুরি রোগ নির্ণয়ের জন্য এক্স-রে’র পাশাপাশি স্থাপন করা হবে দুটি অপারেশন থিয়েটার। পরবর্তীতে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) শয্যা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারের শয্যা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারের শয্যা


জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, কোনো রোগী এলে প্রথমে তাকে ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার’-এ রেখে পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষা-নিরীক্ষাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা সেখানেই করা হবে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা যেসব রোগীকে সুস্থ মনে করবেন, তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আর যাদের দীর্ঘ মেয়াদি চিকিৎসার প্রয়োজন হবে, তাদের আন্তঃবিভাগে ভর্তি দেওয়া হবে। শনিবার সার্ভিসটির উদ্বোধনের কথা রয়েছে।


প্রায় চার কোটি টাকায় এ প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে দুই কোটি ও পরে আরো দুই পর্যায়ে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১।

Post Top Ad

Responsive Ads Here