নোয়াখালী পুকুরে থেকে ধরা পড়েছে নদীর রুপালী ইলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৯, ২০২১

নোয়াখালী পুকুরে থেকে ধরা পড়েছে নদীর রুপালী ইলিশ




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


রোববার সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের বয়ারচর গ্রামের শরীয়তপুর সমাজের বেলালের বসত বাড়ির পুকুরে এ রুপালী ইলিশটি ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ সত্যি চমকে যাওয়ার মতই ঘটনা। পুকুরে জীবিত ইলিশ পাওয়া যাবে এটা শুনতেও আজব মনে হয়। কিন্তু বাস্তবেই তা ঘটেছে। নোয়াখালী হাতিয়া উপজেলার একটি পুকুরে বেশ কয়েকটি ইলিশ ধরা পড়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল নামে এক ব্যক্তি তার পুকুরে সেচ দিলে অন্যান্য দেশীয় মাছের সাথে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি পায়। ধারণা করা হচ্ছে জোয়ারের পানির সাথে মাছটি পুকুরে ঢুকে আটকা পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সচরাচর ইলিশ মাছ জীবিত পাওয়া যায় না। তার ওপর পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে। নিজের চোখে জীবিত ইলিশ দেখতে ভোরে ওই বাড়িতে গিয়েছিলাম।


জেলা মৎস্য কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, জোয়ারের পানিতে মাছটি পুকুরে আটকা পড়ে যায়। উপকূলীয় অঞ্চলের পানি সাধারণত লবণাক্ত হয়। তাই মাছটি অন্যান্য মাছের সাথে বেড়ে উঠেছে।

Post Top Ad

Responsive Ads Here