২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৪.১৪ শতাংশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৯, ২০২১

২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৪.১৪ শতাংশ


 


নিজস্ব প্রতিবেদকঃ



দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে। 

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।


গত ২৪ ঘণ্টায় মোট ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৪ শতাংশ।


এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। 

Post Top Ad

Responsive Ads Here