আনসার আল ইসলামের এক নারী সদস্য গ্রেফতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৯, ২০২১

আনসার আল ইসলামের এক নারী সদস্য গ্রেফতা


 


সময় সংবাদ ডেস্কঃ


নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তার নাম জোবাইদা সিদ্দিকা নাবিলা। এবার তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল।

সিটিটিসি কর্মকর্তা বলছেন, আনসার আল ইসলামের তিনি প্রথম কোনো নারী জঙ্গি। এর আগে অন্যান্য জঙ্গি সংগঠনের নারী সদস্য গ্রেফতার হলেও তারা নাবিলার মতো ‘প্রশিক্ষিত’ ছিলেন না। 


রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার বাড্ডায় এক আত্মীয় বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সিমকার্ড ও মেমোরিকার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।


সিটিটিসি প্রধান বলেন, আনসার আল ইসলামের মিডিয়া শাখায়. অর্থাৎ জঙ্গিবাদের প্রচার প্রচারণার দায়িত্ব পালন করতেন নাবিলা। তবে সামরিক শাখার সঙ্গেও তার যোগাযোগ ছিল।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, নাবিলা ২০২০ সালের প্রথম দিকে নিজের নাম পরিচয় গোপন করে ছদ্মনামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলে। এক সময় সে ফেসবুকে আনসার আল ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ ‘তিতুমীর মিডিয়া’র খোঁজ পায়। তখন সে ওই পেজে যুক্ত হয়ে আনসার আল ইসলামের বিভিন্ন উগ্রবাদী ভিডিও, অডিও এবং আর্টিকেল সম্পর্কে ধারণা পায় এবং তাদের মতাদর্শ নিজের ভেতরে লালন করতে শুরু করে।


নাবিলার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে। আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান আসাদুজ্জামান।

Post Top Ad

Responsive Ads Here