দোয়ারায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

দোয়ারায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত




হারুন অর রশিদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

পুলিশই জনতা, জনতাই পুলিশ, তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার ৯ টি বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। 


২৭ সেপ্টেম্বর, ২০২১ সোমবার সকাল ১০ টায় দোয়ারাবাজার থানা হলরুমে, দোয়ারাবাজার থানার আয়োজনে ও কমিউনিটি পুলিশিং ফোরাম আহবায়ক মো. আব্দুল খালেক এর সভাপতিত্বে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সুনামগঞ্জ জনাব মো. মিজানুর রহমান বিপিএম, প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। 


এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,

সিনিয়র সহকারীসহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল মো. বিল্লাল হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, 

উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,   

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, দোয়ারাবাজার থানার (ওসি) তদন্ত মনিরুজ্জামান খান, বীরপ্রতীক আব্দুল হালিম, বীরপ্রতীক আব্দুল মজিদ, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, আওয়ামীলীগ নেতা মিলন খান, মুক্তিযুদ্ধা ফতেফুল ইসলাম প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here