বাংলাদেশ বক্সিংলীগ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে দোয়ারাবাজারের জয়নুল ইসলাম জয় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

বাংলাদেশ বক্সিংলীগ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে দোয়ারাবাজারের জয়নুল ইসলাম জয়




হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃ    

বাংলাদেশ বক্সিংলীগ চ্যাম্পিয়ানশীপ ২০২১-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে দোয়ারাবাজারের জয়নুল ইসলাম" জয়। সিলেট বিভাগের হয়ে একমাত্র জয়নুল বক্সিংলীগ প্রতিযোগিতার বিজয় মালা ও সিলেট বিভাগের সম্মান ছিনিয়ে এনেছে। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদে গুরেশপুর গ্রামের মৃত - ফজর আলী (সরকার)'র সাহেবের পুত্র মো. জয়নুল ইসলাম"জয়। 

এব্যাপারে বাংলাদেশ গণফোরাম দোয়ারাবাজার উপজেলা আহবায়ক ও ৬নং দোহালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ফয়েজ মিয়া বলেন, বক্সিংলীগ প্রতিযোগিতায় বিজয়ী হওয়া কঠিন বিষয়। এই বিজয় শুধু তার একার নয়, সিলেট বিভাগ, তথা সুনামগঞ্জ জেলা সহ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গৌরব। আমি আশা করি জয়নুল আগামীতে বক্সিংলীগ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বিজয়ের মালা দোয়ারাবাজার বাসীকে উপহার দিবে। তাই সর্ব মহলের প্রতি তার জন্য দোয়া কামনা সহ তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Post Top Ad

Responsive Ads Here