বিশ্ব স্বাস্থ্য সংস্থার মিটিংয়ে যোগ দিতে জেনেভায় যাচ্ছেন সাস্থ্যমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মিটিংয়ে যোগ দিতে জেনেভায় যাচ্ছেন সাস্থ্যমন্ত্রী


 



সময় সংবাদ ডেস্কঃ




স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যুরো মিটিংয়ে অংশ নিতে তার এই সফর বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  


স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সোমবার দিবাগত রাত পৌনে ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটরসের একটি ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরকালে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপ-সচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল থাকবেন।



এতে আরও জানানো হয়, জেনেভায় মিটিং শেষে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস গেব্রিয়েসাস ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমুনাইজেশনের (জি এ ভি আই) সিইও এবং গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সদস্য গেরদা ভারবারগের সঙ্গে করোনা মোকাবিলাসহ চিকিৎসা, জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে আলাদাভাবে বৈঠক করবেন। ৬ অক্টোবর দেশে ফেরার কথা তার।  

Post Top Ad

Responsive Ads Here