কালীগঞ্জে নিখোঁজ দুই বোন ১২ ঘণ্টায় উদ্ধার, মিলল ভৈরবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

কালীগঞ্জে নিখোঁজ দুই বোন ১২ ঘণ্টায় উদ্ধার, মিলল ভৈরবে

কালীগঞ্জে নিখোঁজ দুই বোন ১২ ঘণ্টায় উদ্ধার, মিলল ভৈরবে
কালীগঞ্জে নিখোঁজ দুই বোন ১২ ঘণ্টায় উদ্ধার, মিলল ভৈরবে


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরী বোনকে ১২ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। মায়ের ওপর অভিমান করে তারা বাড়ি ছেড়ে সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে দুই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।


উদ্ধার হওয়া দুই কিশোরী হলো কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামের সুব্রত দেবনাথের মেয়ে আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪)। তারা দুজনই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দুই কিশোরী। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পেয়ে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কালীগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের বাবা সুব্রত দেবনাথ।


জিডির পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ দুই কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।


কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী জানান, মায়ের ওপর অভিমান করে দুই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।


অভিভাবকদের উদ্দেশে ওসি বলেন, সন্তানদের সঙ্গে সহনশীলতা, ভালোবাসা ও মমতার সঙ্গে আচরণ করা উচিত। তাদের মানসিক অবস্থা ও অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও যতœশীল হতে হবে। এতে অভিমান কিংবা আবেগের বশে সন্তানরা যেন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেয়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।



Post Top Ad

Responsive Ads Here