আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২২, ২০২৬

আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

 

আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফরিদপুর জেলা বিএনপি।


শনিবার (২১ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


পত্রে উল্লেখ করা হয়, মো. খোশবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।


এর আগে, চলতি বছরের ২৫ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে খোশবুর রহমান খোকনসহ আরও দুই নেতাকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।


বহিষ্কারাদেশ প্রত্যাহারের পত্রের অনুলিপি ফরিদপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here