সালথায় নারীদের নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণ শুরু, স্বাবলম্বী হওয়ার আহ্বান ইউএনওর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সালথায় নারীদের নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণ শুরু, স্বাবলম্বী হওয়ার আহ্বান ইউএনওর

সালথায় নারীদের নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণ শুরু, স্বাবলম্বী হওয়ার আহ্বান ইউএনওর
সালথায় নারীদের নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণ শুরু, স্বাবলম্বী হওয়ার আহ্বান ইউএনওর

 


শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বেকার নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৪ দিনব্যাপী নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ের এ অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।


উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও দবির উদ্দিন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা সারা জীবন কাজে লাগবে। সময়ের সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হলেও কাজের দক্ষতা কখনো বৃথা যায় না।


তিনি বলেন, নারীদের নিজেদের অর্জিত দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ব্যবহার করে তাঁরা নিজেরাই নকশিকাঁথা তৈরি ও বাজারজাত করতে পারবেন। এর মাধ্যমে একদিকে যেমন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও তাঁরা ভূমিকা রাখতে পারবেন।


প্রশিক্ষণকে শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. টিপু সুলতান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রশিক্ষণে অংশ নেওয়া উপজেলার বিভিন্ন এলাকার বেকার নারীরা এবং স্থানীয় সাংবাদিকরা।


সংশ্লিষ্টদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা নকশিকাঁথা তৈরিতে দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নিজ উদ্যোগে আয় করার সুযোগ পাবেন।

Post Top Ad

Responsive Ads Here