কালিহাতীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর বিলবোর্ড নামিয়ে ফেললেন আ’লীগ সভাপতি ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৫, ২০১৮

কালিহাতীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর বিলবোর্ড নামিয়ে ফেললেন আ’লীগ সভাপতি !

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা রাজাবাড়ী মোড়ে এমপি সোহেল হাজারীর সৌজন্যে এলেঙ্গা-জামালপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালিহাতীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর টাঙ্গানো বিলবোর্ড খুলে ফেলাকে কেন্দ্র করে এমপি ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। উভয় পক্ষের মধ্যে বিলবোর্ড টাঙ্গানো ও নামানো নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, মঙ্গলবার এমপি সমর্থকরা বিলবোর্ডটি টাঙ্গানোর সময় উপজেলার চেয়ারম্যান উপস্থিত থেকে বিলবোর্ডটি খুলে ফেলেন। পরবর্তীতে বিকালে এমপি সমর্থকরা ওই বিলবোর্ডটি আবার সন্ধ্যায় টাঙ্গায়। এসময় চেয়ারম্যানের সমর্থকরা জানতে পেরে বিলবোর্ড খোলা নিয়ে দু’গ্রæপের মধ্যে কথাকাটির সৃষ্টি হয়। দু’গ্রæপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত টাঙ্গানো ব্যানার যারা খুলে ফেলতে পারে তারা আওয়ামীলীগার হতে পারে না। তারা নিকৃষ্ট তাদের বিচার হওয়া উচিত।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, আমার ব্যানার টাঙ্গানো বিলবোর্ডে একটু ছিড়ে যায় সেটাকে এমপি সমর্থিত লোকজন তার ব্যানার টাঙ্গানোর জন্য ইচ্ছাকৃতভাবে অনেকটুকু ছিড়ে এমপির ব্যানার টাঙ্গানোর চেষ্টা করে। আমি বিলবোর্ডটি না লাগানোর জন্য অনুরোধ করলে তখন তারা লাগায়নি। পরবর্তীতে আমি চলে আসলে আমার ব্যানারের উপর দিয়ে এমপির ব্যানার লাগানো হয়।

কালিহাতী থানার ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ বলেন, উপজেলা চেয়ারম্যানের ছিড়ে যাওয়ার বিলবোর্ডে এমপির সৌজন্যে এলেঙ্গা-জামালপুর সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছার বিলবোর্ড টাঙ্গানো নিয়ে এমপির সমর্থক লোকজন ও চেয়ারম্যানের সমর্থক লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এ বিষয় নিয়ে টাঙ্গাইল পুলিশ সুপারের সাথে আলোচনা হলে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে ব্যানার না টাঙ্গানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গভীর রাত পর্যন্ত পুলিশ মোতায়েন ছিল। অপরদিকে, ওই স্থানে ইতিপূর্বে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এবং কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর বিলবোর্ড থাকা অবস্থায় তার উপর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার একটি বিলবোর্ড লাগিয়েছিল।

Post Top Ad

Responsive Ads Here