কোটচাঁদপুরে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৭, ২০২৬

কোটচাঁদপুরে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

 

কোটচাঁদপুরে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী
কোটচাঁদপুরে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, বলাবাড়িয়া গ্রামের মৃত আকরাম খানের ছেলে উজ্জ্বল খানের সঙ্গে একই গ্রামের সোলাইমান খানের মেয়ে পোনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মনোমালিন্য হতো।


অভিযোগ রয়েছে, ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়ার একপর্যায়ে উজ্জ্বল খান ঘুমিয়ে পড়েন। এ সময় রাতের গভীরে স্ত্রী পোনা খাতুন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।


উজ্জ্বল খানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, চিৎকার শুনে গিয়ে দেখা যায়, তিনি গুরুতর আহত অবস্থায় ছটফট করছিলেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।


গুরুতর অবস্থায় প্রথমে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Post Top Ad

Responsive Ads Here