আমতলীতে বাসচাপায় খাদেম নিহত, ফজরের নামাজ শেষে সড়কে দাঁড়িয়েই দুর্ঘটনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ০৬, ২০২৬

আমতলীতে বাসচাপায় খাদেম নিহত, ফজরের নামাজ শেষে সড়কে দাঁড়িয়েই দুর্ঘটনা

আমতলীতে বাসচাপায় খাদেম নিহত, ফজরের নামাজ শেষে সড়কে দাঁড়িয়েই দুর্ঘটনা
আমতলীতে বাসচাপায় খাদেম নিহত, ফজরের নামাজ শেষে সড়কে দাঁড়িয়েই দুর্ঘটনা

 


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে বাসচাপায় মো. নুরুল হক মৃধা (৬৫) নামে এক খাদেম নিহত হয়েছেন। তিনি ছারছিনা পীর সাহেব নির্মিত আমড়াগাছিয়া সালেহিয়া কমপ্লেক্সের খাদেম হিসেবে কর্মরত ছিলেন।


সোমবার (সকাল পৌনে ৬টা) আমড়াগাছিয়া সালেহিয়া কমপ্লেক্সের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে সড়কের পাশে দাঁড়িয়ে হাদিয়া তুলছিলেন নুরুল হক মৃধা। এ সময় পটুয়াখালী থেকে কুয়াকাটাগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Post Top Ad

Responsive Ads Here