চরভদ্রাসনে রাস্তা ও দু’টি স্কুল ভবন নির্মান কাজের উদ্বোধন সম্পন্ন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৬, ২০১৮

চরভদ্রাসনে রাস্তা ও দু’টি স্কুল ভবন নির্মান কাজের উদ্বোধন সম্পন্ন !

নাজমুল হাসান নিরব,ফরিদপুর চরভদ্রাসন থেকে:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার ৪টি জনগুরুত্বপূর্ণ ৬কি.মি. রাস্তা পাকাকরন ও দু’টি বিদ্যালয় ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। প্রত্যেকটি রাস্তা ও স্কুল ভবনের সামনের ফলক উন্মোচন করে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে উন্নয়ন কাজগুলোর শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মাদ মোল্যা, স্থানীয় নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা, আঃ বারেক মন্ডল, মোঃ মোরাদ হোসেন, শাহজাহান মোল্যা ও রাসেল প্রমূখ।

 জানা যায়, উপজেলা সদরে হেলিপ্যাড হইতে উত্তর আলমনগর গ্রামের কাশেমের মুদি দোকান পর্যন্ত এইচবিবি প্রায় আড়াই কি.মি. রাস্তাটির পাকাকরন, স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পার্শ্বের খালপাড় হয়ে ফসলী মাঠের মধ্যে দিয়ে বালিয়া ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ সড়ক পর্যন্ত সংযোগকারী এক কি.মি. রাস্তা পাকা ও এইচবিবি করন, বাদুল্ল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের রাস্তার মোড় এলাকা থেকে আঃ গফুর মৃধার ডাঙ্গী গ্রাম পর্যন্ত এক কি.মি. এইচবিবিকরন রাস্তা পাকাকরন এবং গাজীরটেক ইউনিয়নের চর স্বরবান্দিয়া গ্রাম থেকে ইন্তাজমোর‌্যার ডাঙ্গী গ্রামের সংযোগকারী রাস্তা পাকাকরন কাজের শুভ উদ্বোধন করা হয়। এছাড়া উপজেলার চরসুলতানপুর উচ্চ বিদ্যারয়ের দ্বিতল ভবন নির্মান ও এম.পি. ডাঙ্গী সরকারি প্রাথমিকি বিদ্যালয় সম্প্রসারনের জন্য নতুন ঘর নির্মান কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি।

Post Top Ad

Responsive Ads Here