গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামে ধান কাটতে আসা বহিরাগত সাতজন দিনমজুরকে
মারপিট করে জখম করেছে স্থানীয় দিনমজুররা। শুক্রবার বিকেলে উপজেলার বিলসা
মাঠে ওই মারপিটের ঘটনা ঘটেছে।
সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার আনন্দনগর গ্রামের রেকাত ফকির (৩৫) ও সাকাত ফকির (৩৮) সহ ৮/১০ জন শ্রমিকের সাথে মাঠের ধানকাটা নিয়ে বাকবিতন্ডা হয়।
পরে রেকাত ফকিরের নেতৃত্বে কয়েকজন স্থানীয় শ্রমিক পাবনার শাহজাদপুর উপজেলার আহম্মদপুর গ্রাম থেকে কাজ করতে আসা দিনমজুর শফিকুল (২২), মানিক (৩০), মঞ্জিল (৩০), আরজুল (২২), আলামিন (২৫) ও ফারুক (৫০) সহ ৭/৮ জনের ওপর হামলা চালায়।
এতে বহিরাগত এসব দিনমজুরসহ অপরপক্ষের রেকাত ফকির জখম হয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পে লে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।