মেহেরপুরে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের মৃত্যুদাবি চেক প্রদান ।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ৩১, ২০১৮

মেহেরপুরে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের মৃত্যুদাবি চেক প্রদান ।।

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুরে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের উদ্যোগে মৃত্যুদাবী চেক প্রদান ও ইফতার পার্টির আয়োজন করা হয়।
গতকাল বুধবার বিকালে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের কার্যালয় মিলনায়তনে ডিআইডিসি ও অফিসার ইনচার্জ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন , প্রধান বক্তা ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের কোম্পানী ইভিপি ও খুলনা বিভাগীয় ইনচার্য বজুলুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, কোম্পানীর ডিসি জানে আলম, ব্রাঞ্চ ম্যানেজার ছফুরা খাতুন প্রমূখ। পরে সেখানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলার আমঝুপি গ্রামের রাজু আহাম্মেদের হাতে মৃত্যুদাবী ১ লক্ষ ৫১ হাজার ৯শ ৫০ টাকার চেক তুলে দেওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here