মেহের আমজাদ,মেহেরপুর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল মঙ্গলবার ভোরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মেহেরপুর শহরের রাজ মহল ওরফে রিকন নিহত হয়েছে। আহত হয়েছে র্যাাবের তিন সদস্য।
জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি এলাকায় ওই বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা।
নিহত রিকন মেহেরপুর শহরের বোস পাড়ার মৃত নিহাজউদ্দিন তুফানের ছেলে।
নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মো: আলেপ উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে একটি ট্রাকে করে ইয়াবার চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাইনাদি এলাকায় চেকপোস্টের কাছাকাছি অবস্থান নেয়। এসময় একটি ট্রাক চেকপোস্ট পার হয়ে ঢাকার দিকে যাওয়ার সময় র্যাব গতিরোধ করলে ট্রাকের ভেতর থেকে র্যাাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। র্যাাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে রিকন গুলিবিদ্ধ হলে তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে র্যাব ট্রাকটিকে আটক করে ভেতরে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, দশ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট এবং নগদ দুই লক্ষাধিক টাকা উদ্ধার করে। গুলিবিদ্ধ রিকনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র্যাব -১১ এর ডিএডি রবিউল, ডিএডি আজিজ এবং এস আই নির্মল আহত হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত রিকনের বিরুদ্ধে মেহেরপুর জেলাসহ আরো কোথাও কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।