অবশেষে গ্রেপ্তার হলো আত্মগোপনে থাকা তাসফিয়া হত্যা মামলার অন্যতম আসামি আশিক মিজান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২৪, ২০১৮

অবশেষে গ্রেপ্তার হলো আত্মগোপনে থাকা তাসফিয়া হত্যা মামলার অন্যতম আসামি আশিক মিজান

ডেস্ক নিউজ:
সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিন হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রায় আসামি এখনও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। আলোচিত এ হত্যাকাণ্ডের অভিযুক্ত প্রধান আসামী আদনান মির্জা ছাড়া আর কোন আসামিকেই বুধবারের আগ পর্যন্ত ধরতে পারছিল না পুলিশ।
তবে মামলার কার্যক্রমে আশার আলো দেখিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে তাসফিয়া হত্যা মামলার অন্যতম আসামি আশিক মিজানকে (১৫) গ্রেফতার করেছেন তারা। বুধবার (২৩ মে) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশিক মিজান নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ গাউসিয়া আবাসিক এলাকার আবুল হাশেমের ছেলে। তবে তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা জানাননি তারা।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) জাহেদুল ইসলাম সাংবাদিকদের জানান, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় নানার বাড়িতে আত্মগোপনে ছিলেন আশিক মিজান। আশিক ফেসবুকভিত্তিক ‘রিচ কিডস গ্যাংস্টার’ নামের একটি গ্রুপের সদস্য এবং মামলার প্রধান আসামি আদনান মির্জার বন্ধু এবং হত্যা মামলার তিন নম্বর আসামী।
প্রসঙ্গত, গত ২ মে নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে তাসফিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ স্কুল ছাত্রীর ‘প্রেমিক’ নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কথিত প্রেমিক আদনান মির্জাসহ ছয় জনকে আসামি করা হয়। এতে প্রধান আসামি আদনান মির্জাসহ ‘রিচ কিডস গ্যাংস্টার’ নামের ফেসবুক গ্রুপের চার সদস্য সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্র শওকত মিরাজ ও আশিক মিজান, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্র ইমতিয়াজ সুলতান ইকরাম রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here