নরসিংদীতে মাধবদীর নুরালাপুর ইউপি নির্বাচনে আওয়ামী,প্রার্থীর জয় লাভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৮, ২০১৮

নরসিংদীতে মাধবদীর নুরালাপুর ইউপি নির্বাচনে আওয়ামী,প্রার্থীর জয় লাভ

মোঃসালাহউদ্দিন নরসিংদী জেলা প্রতিনিধিঃ 
 
নরসিংদীতে  মামলা মোকদ্দমার জটিলতা এড়িয়ে  মধবদীর নুরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১৫ হাজার ৯শ ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে খাদেমুল ইসলাম ফয়সাল। অপরদিকে নির্বাচন বর্জন করে তার প্রতিদ্বন্ধি আবু সালেহ চেীধুরী ৩ হাজার ৬শ ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছে ভোট বর্জন করে বিএনপির মনোনীত প্রার্থী  আবু ছালেহ চৌধুরী  ৭ মে সোমাবার সকাল ১১টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন পরিচালনায় নিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতের দিয়ে কেন্দ্র দখল, বিএনপির কর্মী ও এজেন্টদের মারপিট, জালভোট প্রদান সহ নানা অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জনের ঘোষনা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খাদেমুল ইসলাম ফয়সাল বলেন,   নুরালাপুরের জনগণ এখন নৌকার জোয়ারে বিশ্বাসী তাই বিএনপি প্রার্থী নির্বাচনে ভরাডুবির ভয়ে আগেই নির্বাচন বর্জন করেন তবে নুরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয়ে উন্নয়নের জোয়ার আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন
 নুরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আওয়ামীলীগের খাদেমুল ইসলাম নৌকা প্রতীকে এবং বিএনপির সালেহ চৌধুরী ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত আসনে ৭ জন আর সাধারণ আসনে প্রতিদ্বন্দিতা করছেন ৩১ জন। এই ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ১৪টি। মোট ভোটারের সংখ্যা ২৮৯৪৪ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১৪৭৭৬ জন আর নারী ভোটারের সংখ্যা ১৪১৬৮ জন উচ্চ আদালতের নির্দেশে নুরালাপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়েছিল কিন্তু সেই স্থগিতাদেশ স্থগিত হওয়ায় ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে কঠোর নজরদারিতে ছিল বিজিবি, র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম এছাড়া ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কেন্দ্র গুলোতে পরিদর্শনে ছিলেন নির্বাচন সুষ্ঠ করার জন্য নির্বাচন কমিশন থেকে ৬ কর্মকর্তা নিয়োজিত ছিলেন উল্লেখ্য, উক্ত নির্বাচনটি ২০১৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সীমানা সংক্রান্ত মামলায় তা এতোদিন স্থগিত ছিল।

Post Top Ad

Responsive Ads Here