মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরেপুরে নানা আয়োজনরে মধ্যে দিয়ে পালন করা হয়েেছ মহান মে দিবস। “শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এই শ্লোগানে মহান মে দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন-এর আয়োজনে এক র্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসকরে র্কাযালয়ের সামনে থেেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমদে-এর নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শষে হয়। এসময় সদর উপজলো নির্বাহী র্কমর্কতা মিজানুর রহমান, জেলার শরিফুল ইসলাম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক বশির আহম্মেদ, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনয়িনরে সভাপতি সামছুল আলম আবুলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনরে নেতা-কর্মিরা র্যালিতে অংশ গ্রহন করে। অপরদেিক মে দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি র্যালি বের করা হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে র্যালিটি মেহেরপুর বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। এসময় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমানসহ শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা র্যালিতে অংশ গ্রহন করে। এ ছাড়া মেহেরপুর জেলা ট্রাক, ট্রাংক লরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে মহান মে দিবস উপলক্ষে শহরে র্যালি বের করে।বুধবার, মে ০২, ২০১৮
মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন
Tags
# জাতীয়
# জেলা সংবাদ
# বাংলাদেশ.
# মে দিবস
# মেহেরপুর
About সময় সংবাদ
মেহেরপুর
লেবেলসমূহ:
জাতীয়,
জেলা সংবাদ,
বাংলাদেশ.,
মে দিবস,
মেহেরপুর
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

