মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও ভাতা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০২, ২০১৮

মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও ভাতা প্রদান

মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়ন মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে ভাতা প্রদান করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম,জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,সাবেক সভাপতি এম এ কুদ্দুস, শ্রমিক নেতা সাখাওয়াত হোসনে,নুর আলম,আবুল কালাম,নাসির উদ্দিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে এক লাখ চল্লিশ হাজার টাকা ভাতা প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here