জিয়াউর রহমান-এর ৩৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ৩১, ২০১৮

জিয়াউর রহমান-এর ৩৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।।

মেহের আমজাদ,মেহেরপুর 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর৩৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান। মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আনছার-উল হক, সহ-সভাপতি শেখ সাঈদ আহম্মেদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এম,একে খায়রুল বাশার, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদ, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম,পৌর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ান হাবু, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন মোল্লা প্রমুখ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ফজলু খান, আব্দুস সামাদ, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদল নেতা জাহিদুল হক জাহিদ, জেলা মহিলা দল নেত্রী নাজমুন নাহার রীনা, পলি খাতুন বেদানা, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী খায়রুল, সাবেক ছাত্রদল-এর সাধারন সম্পাদক আজমল হক মিন্ট প্রমুখু। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


Post Top Ad

Responsive Ads Here