রোহিঙ্গা সমস্যা বিশ্ব সম্প্রদায়কে আহত করেছে-কানাডার পররাষ্ট্রমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৫, ২০১৮

রোহিঙ্গা সমস্যা বিশ্ব সম্প্রদায়কে আহত করেছে-কানাডার পররাষ্ট্রমন্ত্রী

S.S DESK:
রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের জন্য নয় পুরো বিশ্ব সম্প্রদায়কে আহত করেছে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী খিস্টিয়া ফ্রিল্যান্ড।আজ শনিবার ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন। সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন শুরু হয়। দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদরে ব্যথায় শুধু বাংয়লাদেশ নয়। আমারও ব্যথিত হযেছি, আহত হয়েছি। বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে। এ জন্য আমরা বাংলাদেশেকে প্রশংসা ও শ্রদ্ধাজ্ঞাপন করছি।অতিদ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে ফিরিয়ে নিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল লিওনিদোভিচ বাগানোভওসহ সংস্থার সদস্যরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য— ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’।
ওআইসিভুক্ত ৫৭টি দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে (সিএফএম) যোগ দিয়েছেন। এবারের সিএফএম সম্মেলনে সব রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র, ওআইসি প্রতিষ্ঠান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ ছয় শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রায় ৪০ জন মন্ত্রী ও সহকারী মন্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশ ২৫ বছর পর ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। ১৯৮৩ সালের ডিসেম্বরে তৎকালীন এরশাদ সরকারের সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here