S.S DESK:
রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের
জন্য নয় পুরো বিশ্ব সম্প্রদায়কে আহত করেছে বলে জানিয়েছেন কানাডার
পররাষ্ট্রমন্ত্রী খিস্টিয়া ফ্রিল্যান্ড।আজ শনিবার ইসলামী সহযোগিতা সংস্থার
(ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে
তিনি এ কথা বলেন। সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন
কেন্দ্রে এই সম্মেলন শুরু হয়। দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী
বলেন, রোহিঙ্গাদরে ব্যথায় শুধু বাংয়লাদেশ নয়। আমারও ব্যথিত হযেছি, আহত
হয়েছি। বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে। এ জন্য আমরা বাংলাদেশেকে প্রশংসা ও
শ্রদ্ধাজ্ঞাপন করছি।অতিদ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে ফিরিয়ে
নিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল লিওনিদোভিচ বাগানোভওসহ সংস্থার
সদস্যরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য— ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’।
ওআইসিভুক্ত ৫৭টি দেশের মন্ত্রী,
প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে
(সিএফএম) যোগ দিয়েছেন। এবারের সিএফএম সম্মেলনে সব রাষ্ট্র, পর্যবেক্ষক
রাষ্ট্র, ওআইসি প্রতিষ্ঠান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ ছয়
শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রায় ৪০ জন মন্ত্রী ও
সহকারী মন্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশ ২৫ বছর পর ওআইসির
পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। ১৯৮৩ সালের ডিসেম্বরে তৎকালীন
এরশাদ সরকারের সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
