ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৭, ২০১৮

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়কে ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি নামকস্থানে রোববার (৬ মে) বিকালে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম উজ্জল (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার বীর তাড়াই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুছ ছালাম মিয়া জানান, ভূঞাপুর-তারাকান্দি সড়কে উপজেলার টেপিবাড়ি নামকস্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহী ছিটকে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও সিএনজি চালিত অটোরিক্সাটি আটক করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here