ফরিদপুরে গৃহবধুর অপমৃত্যু । - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৫, ২০১৮

ফরিদপুরে গৃহবধুর অপমৃত্যু ।

জেলা সংবাদ:  ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গন্ধখালী গ্রামে এক গৃহবধুর অপমৃত্যুর খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে কামারখালী ইউনিয়নে গন্ধখালী গ্রামে গিয়ে গ্রামবাসীর মাধ্যমে জানা যায় আব্বাস তায়েনীর স্ত্রী শিরীনা (৩৫) ৫ টি কন্যা সন্তানের জননী।
তার দেড় বছরের ১ টি কন্যা সন্তান থাকা সত্ত্বেও শিরীনা ছেলে সন্তানের আশায় ছয়মাসের গর্ভবতী হয়ে পরেন, টের পেয়ে স্বামী সন্তান নষ্ট করার জন্য ঔষুধ খাওয়ায়। ঔষুধ খাওয়ার পর রুগির রক্তক্ষরনের বেগতিক অবস্থা দেখে প্রথমে গ্রাম্য ডাক্তার দিপংকর দেউড়ী ও তিতাস কুমার সিংহকে দেখান, তারা উভয়ে রুগিকে উন্নত চিকিৎসার জন্য মধুখালী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
তখন আব্বাস তায়েনী গত বৃহঃবার (০৩-০৫-২০১৮) ইং তারিখে রুগিকে মধুখালী থানা কমপ্লেক্স এ নিলে রুগির অবস্থা ভালো না দেখে ডাক্তার রুগিকে ফরিদপুর মেডিকেল কলেজ নেওয়ার কথা বলেন। তখন রুগিকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে ভর্তি করান এবং বিকালে রুগি মারা যায়।
পরে ঐদিনই জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। স্বামী তার স্ত্রীকে পেটের বাচ্চা নষ্ট করার ঔষুধ খাওনোই হলো শিরীনার অপমৃত্যুর একমাত্র কারন আর এর জন্য দায়ী শিরীনার স্বামী আব্বাস তায়েনী।

Post Top Ad

Responsive Ads Here