মির্জাপুরে দিনমজুর মানুষের হাট ।।সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ২৩, ২০১৮

মির্জাপুরে দিনমজুর মানুষের হাট ।।সময় সংবাদ

মোঃ মাজহারুল ইসলাম শিপলু,মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ

এ যেনো মানুষের হাট। এর আগে হয়তো শুনেছেন এবং দেখেছেন গরু, ছাগল, ধান, সরিষা ইত্যাদির হাট। কিন্তু কখনও কি মানুষের হাট রয়েছে তা শুনেছেন? অবশ্যই না। আবার কেউ বলেন মানুষের হাট আবার হয় নাকি? বিষয়টা আশ্চর্য্য হওয়ারই কথা! তাই না?

বহুবছর পূর্বে দাস প্রথার যুগে যখন কৃতদাস টাকার বিনিময়ে বিক্রি হতো, তখনকার সময়ে রাজা-বাদশা থেকে শুরু করে উচ্চ শ্রেণির মানুষেরা তাদের ক্রয় করে দাসত্ব করাতেন। কিন্তু ছবিতে আপনারা যা দেখছেন সেই চিত্রটি আসলে দিনমজুর খেটে খাওয়া কৃষি শ্রমিকদের সমাবেত স্থল। এখান থেকে মূলত কৃষকদের ধান কাটার মৌসুমে গৃহস্থালীরা চুক্তিভিত্তিক টাকা দিয়ে দরদাম করে কাজের জন্য বাড়িতে নিয়ে যায়। তারপর ধারাবাহিকভাবে কৃষকরা ধান কাটার মৌসুমে কাজ করে টাকা উপার্জন করে মৌসুম শেষে বাড়িতে ফিরে যায়।

প্রতিবছরই তাদের বিভিন্ন জেলায় কাজ করতে দেখা যায়। তেমনিভাবে এবারও মির্জাপুরেও খেটে খাওয়া এ দিনমজুরদের লক্ষ্য করা গেছে। কাজের তাড়নায় নিজ এলাকা রংপুর বিভাগের প্রত্যন্ত জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনির হাট, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে কাজ করতে আসে। তবে গৃহস্থরা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার কৃষকরা বেশি দাম চাচ্ছে। তারা দাবি করছেন কৃষকের যে দাম সেদিক থেকে উৎপাদন খরচই উঠবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
এ ব্যাপারে কয়েকজন দিনমজুর কৃষি শ্রমিকের সাথে কথা হলে তারা জানান, প্রতিবছরের মতো এবারও ধান কাটার মৌসুমে কাজের তাগিদে পরিবার-পরিজন ছেড়ে মির্জাপুরে এসেছি। এ বছর শ্রম মূল্য কিছুটা হ্রাস পেয়েছে কিন্তু গৃহস্থরা এর বিপরীত বলছেন। দিনমজুর এ শ্রমিকরা বলেন কাজ শেষে পারিশ্রমিক নিয়ে নিজ বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদ কাটাবেন।

Post Top Ad

Responsive Ads Here