আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৭২.৩০%, জিপিএ-৫ পেয়েছে ৩২জন । - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৮, ২০১৮

আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৭২.৩০%, জিপিএ-৫ পেয়েছে ৩২জন ।

মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ 
সারা দেশের ন্যায় রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের অধিনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।এবছর উপজেলায় পাশের হার ৭২.৩০%, জিপিএ-৫ পেয়েছে ৩২জন।এবছর আলফাডাঙ্গা উপজেলাতে ৩টি কেন্দ্রের মাধ্যমে উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০৯জন শিক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩০৮জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে ও ৫০১জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

জানা যায়,বরাবরের মতো এবছরও ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়।এবিদ্যালয় থেকে ১৫৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪২জন শিক্ষার্থী পাশ করে।শুধু এবিদ্যালয় থেকেই জিপিএ-৫ পেয়েছে ২২জন শিক্ষার্থী।বিদ্যালয়ে পাশের হার ৯১.০৩%।

এছাড়াও ফলাফলে এবছর উপজেলার দ্বিতীয় অবস্থানে রয়েছে হেলেঞ্চাহাটি কঠুরাকান্দি উচ্চ বিদ্যালয়।এবিদ্যালয়ে পাশের হার ৮২.১৪% এবং জিপিএ-৫ পেয়েছে ৩জন।নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় অবস্থানে রয়েছে।এবিদ্যালয়ে পাশের হার ৮২.১১% এবং জিপিএ-৫ পেয়েছে ২জন।এছাড়াও হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় থেকে ২জন,শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১জন,বানা এম.এ মজিদ উচ্চ বিদ্যালয় থেকে ১জন এবং ধুলজুড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Post Top Ad

Responsive Ads Here