বাড়ি মেহেরপুর ফেসবুক সামাজিক গ্রুপ-এর উদ্বোধন ।।সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ১৭, ২০১৮

বাড়ি মেহেরপুর ফেসবুক সামাজিক গ্রুপ-এর উদ্বোধন ।।সময় সংবাদ

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুরে ফেসবুক সামাজিক গ্রুপ- “বাড়ি মেহেরপুর” এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে মেহেরপুর সরকারী কলেজ রোডস্থ ফায়ার সার্ভিস সংলগ্ন “বাড়ি মেহেরপুর” এর কার্যালয় উদ্বোধন শেষে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। “বাড়ি মেহেরপুর” এর কার্যালয় উদ্বোধন করেন “বাড়ি মেহেরপুর” এর প্রধান এডমিন এম এম নুরুজ্জামান বাবু।
“বাড়ি মেহেরপুর” এর এডমিন এম এম কামরুজ্জামান সোহেল-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড ঃ মখলেসুর রহমান স্বপন, সাংবাদিক মহাসীন আলী,মেহের আমজাদ,কৃষি কর্মকর্তা শওকত ওসমান, “বাড়ি মেহেরপুর”এর মোডারেটর রাশেদুজ্জামান খান প্রদীপ, এ্যাড ঃ মিজানুর রহমান, ইসমাত ফারিয়া তিশা, রুমি খান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শাহীউদ্দিন মিল্টন, মুন্না খান,সোহেল, জুলি, রাজ খান ও “বাড়ি মেহেরপুর” এর এডমিন শাহরিয়ার পল্লব। উল্লেখ্য উদ্বোধন অনুষ্ঠানে ১ম রোজা থেকে রোজার মাস পর্যন্ত “বাড়ি মেহেরপুর” এর পক্ষ থেকে কোরআন শিক্ষা প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here