মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পচাঁ, বাসি খাবার, রং মিশ্রিত খাদ্য দ্রব্য প্রস্তুত এবং ভেজাল দ্রব্য বিক্রিসহ বিভিন্ন বিষয় নিয়ে সুধীজন, ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেল ৩টায় পৌরসভার হলরুমে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র বলেন, পবিত্র মাহে রমজানে রং মিশ্রিত খাবার পরিবেশন না করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি না করা, খোলা আকাশের নিচে খাদ্য বিক্রি না করা, রোযাদারের খাবারে পরিবেশ নিশ্চিত করা, রাস্তায় পথচারী যেন নিবিঘেœ চলতে পারে সেদিকটা খেয়াল রাখা সহ নানা বিষয়ে সকলের সহযোগিতার কথা বলেন। এসময় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর শাহিন আকন্দ, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মারুফা বেগম, মায়ামনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজার রফিকুল ইসলাম, পৌর সেনেটারী ইনস্পেক্টর মামুন খাঁন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেনেটারী ইনস্পেক্টর মিলন রহমান প্রমুখ।