জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ীর নরিল্যা মহা বিদ্যালয়ের ডোবা থেকে শনিবার রাতে ২ সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার নরিল্যা চরাবাড়ী গ্রামের মৃত হাকিম আলীর ছেলে ইসমাইল হোসেন (২৮) বাড়ী থেকে নরিল্যা বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর বাড়ী না ফেরায় তার পরিবারের লোকজন অনেক খুঁজাখুজির পরও তার সন্ধান পায়নি। এদিকে (১৯ মে) শনিবার সন্ধ্যার দিকে একই গ্রামের মঙ্গল দফাদারের মেয়ে লাকড়ী কুড়াতে গিয়ে পুকুরে পড়া ডাল সরালে তার মৃত দেহ কলেজের ডোবায় পানার নিচ থেকে ভেসে উঠে।
ওই সময় স্থানীয়রা থানা পুলিশ কে খবর দিলে রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন রোববার সকালে ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ইসমাইলের ভাই ইব্রাহীম হোসেন বাদী হয়ে ধনবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা(নং-০৮, তাং-২০/০৫/১৮ইং) দায়ের করেন। নিহত ইসমাইল পেশায় ট্রাকের হেলপার ছিল। তার ৪ বছরের ও ৬ মাসের ২টি কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ধনবাড়ী থানার এস আই কবির উদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।