মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর শহরকে নোংরা ও আবর্জনা মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে পৌর এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছে মেহেরপুর পৌরসভা। গতকাল রোববার দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে ডাস্টবিনে ময়লা ফেলে ডাস্টাবিন স্থাপনের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এ সময় প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, পৌর সচিব তফিকুল আলম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব,০৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবালসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডাস্টাবিন স্থাপনের উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, শহরের মানুষের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া ছিল উন্নতমানের ডাস্টবিন, আমি ব্যবস্থা করেছি। প্রথম পর্যায়ে শহরের বিভিন্ন স্থানে ১২০ টি ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আরও ডাস্টবিন স্থাপন করা হবে। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগনকে ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার জন্য আহŸান জানান।