মেহেরপুর মাদকদ্রব্য সহ তিন মাদক ব্যবসায়ী আটক ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৬, ২০১৮

মেহেরপুর মাদকদ্রব্য সহ তিন মাদক ব্যবসায়ী আটক ।।SHOMOY SANGBAD

মেহের আমজাদ,মেহেরপুর 

মেহেরপুরে তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা, হেরোইন  ও ইয়াবাসহ  তিন মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে পুলিশ।
গতকাল শুক্রবার মেহেরপুর শহরের চক্রপাড়া, কালাচাঁদপুর ও গাংনী উপজেলার করমদি গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, মেহেরপুর সদর থানা পুলিশ শহরের চক্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজা সহ রবিউল ইসলামের ছেলে সবুজ ওরফে উজ্জলকে আটক করে। একই দিনে পুলিশ কালাচাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন সহ খবির উদ্দিনের ছেলে ইয়ারুলকে আটক করে। এদিকে জেলা গোয়েন্দা পুলিশ গাংনীর করমদি থেকে কুদ্দুসের ছেলে মাজহারুলকে ১৩ পিস ইয়াবা সহ আটক করেছে।

Post Top Ad

Responsive Ads Here