জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি অফিস সুত্রে জানা গেছে, ৮মে থেকে শুরু করে ১৪ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে সমাপ্ত হয়। তারপর উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। অন্যান্যের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খলিলুর রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক প্রশ্নের জবাবে সহকারী কমিশনার ভূমি মোঃ আজগর হোসেন সাংবাদিকদের বলেন, সকলকে ভূমি সংক্রান্ত সকল সেবা ও বিশেষ করে ভূমি উন্নয়ন কর আদায়সহ অন্যান্য সেবা দেয়া হবে।