মেহেরপুরে সকল প্রকার ভাতা পরিশোধ বহি ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র বিতরণ ।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ১৮, ২০১৮

মেহেরপুরে সকল প্রকার ভাতা পরিশোধ বহি ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র বিতরণ ।।

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুরে সকল প্রকার ভাতা পরিশোধ বহি ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। মেহেরপুর শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি আমিনুল ইসলাম খোকন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, যারা এতিমের টাকা মেরে জেলে আছে তারা কখনও গরীবের চিন্তা করেনা। তিনি আরও বলেন, নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে। প্রধান অতিথির বক্তব্য শেষে অনুষ্ঠানে উপস্থিত বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here