মধুপুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের পর হত্যা ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৬, ২০১৮

মধুপুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের পর হত্যা ।। SHOMOY SANGBAD

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে লিজা নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের উত্তর পাড়ায় বাড়ির পাশের বাঁশঝাড় থেকে কলাপাতায় মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
লিজা মধুপুর অড়নখোলা গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্র জানায়, বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি লিজা। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১ টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে কলাপাতায় মোড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বেলায়েত হোসেন জানান, লিজার দেহের কাপড়-চোপড় ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। মরদেহ দেখে মনে হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।


Post Top Ad

Responsive Ads Here