নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদী জেলা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে জেলার
শিবপুর মডেল থানা পুলিশ ২৫-মে-১৮ইং ৯০০ পিস ইয়াবা-সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
অন্যদিকে শিল্প সমৃদ্ধ মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম, মেহেরপাড়ার ইউনিয়নের থেকে মাদক ব্যবসায়ী ইব্রাহিমের স্ত্রী লতা বেগম ও মাধবদী থানার অন্যান্য এলাকা থেকে আরো ১৬ জন সহ মোট ১৮জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার করে মাধবদী থানা পুলিশ।

