মির্জাপুরে একসাথে তিন মেয়ে সন্তান প্রসব ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৬, ২০১৮

মির্জাপুরে একসাথে তিন মেয়ে সন্তান প্রসব ।। SHOMOY SANGBAD

মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুরে একসাথে তিন সন্তানের জন্ম হয়েছে। উপজেলার তরফপুর গ্রামের (প্রবাসী) মাসুদ রানার স্ত্রী মরিয়র(২২) গতকাল শুক্রবার রাত ১১টার সময় মির্জাপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এই তিন সন্তান প্রসব করেন। তিনটি সন্তানই মেয়ে বলে জানা গেছে।

পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মরিয়মের প্রসব ব্যাথা শুরু হলে বাড়ি থেকে সন্ধ্যায় তাকে মির্জাপুর জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। তারপর রাত্রি ১১টার সময় সিজারিয়ানের মাধ্যমে তিনটি মেয়ে  সন্তান প্রসব করেন মরিয়ম। এ দিকে একসাথে তিনটি সন্তান হওয়ার ফলে দরিদ্র মরিয়মের পরিবার বিপাকে পড়েছে এবং সন্তানগুলো ওজনে কম হওয়ায় হতদরিদ্র পরিবারটি বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েছে।

এ বিষয়ে, মির্জাপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চিকিৎসক ডা. এ এস এম আনোয়ারুল কাদের সাঈদের সাথে কথা হলে তিনি বলেন, তিনটি সন্তানের মধ্যে একটি সন্তান তিন কেজি  আর একটি দুই কেজি ও আর একটি দেড় কেজি  ওজনের হয়েছে। তবে আবহাওয়া পরিবর্তন ও বেশ সময় পার হয়ে যাওয়ার ফলে বিপদের আশঙ্কা কেটে গেছে। বর্তমানে তিনটি সন্তানই ভালো রয়েছে। তবে এখন শুধু ভালো যতেœর প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।


Post Top Ad

Responsive Ads Here