মির্জাপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারাল আশরাফ ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৭, ২০১৮

মির্জাপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারাল আশরাফ ।।SHOMOY SANGBAD

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল 
টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল আশরাফের। শনিবার সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের বাদাইমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ মোল্লা চুকুরিয়া গ্রামের মৃত এলহাম মোল্লার ছেলে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, আশরাফ মোল্লা পাশের কাটরা টুকরাপাড়ার সবুর মিয়ার কাছে জমি বিক্রির ২৪ হাজার টাকা পেতেন। দীর্ঘদিন ধরে আশরাফকে টাকা না দিয়ে সে তালবাহানা করতে থাকেন। সন্ধ্যায় পাওনাদার আশরাফ দেনাদার সবুরকে বাদাইমা বাজার এলাকায় দেখতে পেয়ে পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সবুর আরশাফের গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আশরাফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এবং পরে সেখান থেকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Post Top Ad

Responsive Ads Here