মেহেরপুরে পৃথক দুটি অভিযানে মাদক সহ আটক তিন ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৭, ২০১৮

মেহেরপুরে পৃথক দুটি অভিযানে মাদক সহ আটক তিন ।। SHOMOY SANGBAD

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুরে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক সহ তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো, শহরের মল্লিক পাড়ার মৃত মফিজুদ্দিনের ছেলে মোমিন মহুরী, নতুন পাড়ার হায়াত আলীর ছেলে আশিক, ও সদর উপজেলার কুতুবপুর গ্রামের চাঁদ আলীর ছেলে জামাল।
ডিবির ওসি শাহিনুজ্জামান জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম পৃথক দুটি অভিযান চালিয়ে এদেরকে আটক করে। এ দিন দুপুরে বুড়িপোতা গ্রামে অভিযান চালিয়ে ডিবির এসআই মোস্তফা শওকত জামান দুই বোতল ফেন্সিডিল সহ মোমিম মহুরী ও আশিক কে আটক করে। রাতে কুতুবপুর গ্রামে ডিবির এসআই মীর মেজবাহুর দারাইন অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইন সহ জামাল নামের এক ব্যাক্তিকে আটক করে।

Post Top Ad

Responsive Ads Here