মেহেরপুরে প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ০২, ২০১৮

মেহেরপুরে প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।।SHOMOY SANGBAD

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর প্রেসক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এদিন বিকেলে শহরের ‘লা ভোগ’ রেস্তরায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেসক্লাবের সভাপতি মোঃ আলামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রেজাউল করিম। মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিক-উল আলম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা কামারুজ্জামান খান। পরে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here