আওয়ামী লীগ নেতা টিটুর নেতৃত্বে নাগরপুরে ৮৬টি ভোট কেন্দ্র সুরক্ষা কমিটি গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১২, ২০১৮

আওয়ামী লীগ নেতা টিটুর নেতৃত্বে নাগরপুরে ৮৬টি ভোট কেন্দ্র সুরক্ষা কমিটি গঠন

বাবর আল মামুন ,নাগরপুর( টাংগাইল)টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, জননেতা আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে  নাগরপুর উপজেলার ৮৬টি ভোট কেন্দ্র সুরক্ষা কমিট গঠিত হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে নাগরপুর উপজেলা ভোট কেন্দ্র ছিল ৭৭টি নাগরিক সুবিধার কথা চিন্তা করে আরও ৬টি কেন্দ্র বাড়ানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে আওয়ামী লীগ নেতা টিটু আওয়ামী লীগের ত্যাগি ক্লিন ইমেজের কর্মী দিয়ে কমিটি গঠন করেছে। কমিটি গঠন প্রসংগে টিটু বলেন, আমার লক্ষ্য বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করা। তারই লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতি হিসেবে ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার প্রশ্নে ভোট কেন্দ্র সুরক্ষা কমিটি গঠন করেছি। তাদের নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাগরপুর- দেলদুয়ারে নৌকা মার্কার বিজয় রচিত হবে।





Post Top Ad

Responsive Ads Here