জসিম উদ্দিন, বেনাপোল থেকে : বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার পূর্বেই বৃহস্পতিবার বিকালে আমড়াখালী চেকপোষ্ট থেকে শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছেন।
যশোর ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, যাত্রীবাহি পরিবহণ যোগে বেশ কিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে। এধরণের সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে অভিযান চালান হয়। বিকাল ৫ টার দিকে যাত্রীবাহি একটি বাস তল্লাশী করে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালন রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে। এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
আব্দুস সালাম নামের এক রোহিঙ্গা বলেন, আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি। দালাল আমাদের ভারতে নিয়ে ভাল কাজ দেবে বলে বেনাপোল সীমান্তে নিয়ে আসে।

