মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলায় হ্রদে ডুবে সুবর্ণা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উচ্চ বিদ্যালয় সংলঘœ পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল পাড়ে খেলার সময় শিশুটি পানিতে পড়ে যায়। হ্রদের অনেক খোঁজাখুজির পর বুধবার সন্ধ্যায় স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে সময় সংবাদকে জানান, অসচেতনার কারণে বারবার হ্রদের ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে।
হ্রদের পাড়ে বসবাসরত পরিবারদের উদ্দেশ্য চেয়ারম্যান বলেন, তারা যেন তাদের শিশুদের প্রতি খেয়াল রাখেন।

