মেহেরপুরে ২রাউন্ড গুলিসহ ১টি আগ্নেয়াস্ত্র ও ৫ টি বোমা উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১২, ২০১৮

মেহেরপুরে ২রাউন্ড গুলিসহ ১টি আগ্নেয়াস্ত্র ও ৫ টি বোমা উদ্ধার

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুরে পৃথক দুটি স্থান থেকে ২রাউন্ড গুলিসহ ১টি এলজি পাইপগান ও পরিত্যক্ত অবস্থায় ৫ টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে শহরের গোরস্থান পাড়ার পৌর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে তল্লাশি চালায় সদর থানা পুলিশ। এ সময় সেখান থেকে ১টি এলজি পাইপগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ দিকে এস আই আহসান ও মোমিনের নেতৃত্বে পুলিশের অপর একটি দল সদর উপজেলার নুরপুর গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫ টি বোমা উদ্ধার করে। নুরপুর মোড়ের একটি দোকানের পাশে থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here