শ্রীমঙ্গলে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১১, ২০১৮

শ্রীমঙ্গলে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো: শাকির আহম্মেদ: শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি:  নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখা আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার আজ ১১ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় সংগীত ও সড়ক নিরাপদ বিষয়ক বিভিন্ন দূর্ঘটনা সহ রাস্তাপাড়া পাড়ের সচেতনতা মূলক ভিডিও প্রামাণ্য চিত্রের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু রঞ্জন দেবনাথ এর সভাপতিত্বে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. ছালেহ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ও আজীবন সদস্য সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃহরিপদ রায়,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, ওসি (অপারেশন) সোহেল রানা,এ এসআই এনামুল হক, উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি।এ সময় উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি সঞ্জয় রায়, দপ্তর সম্পাদক অর্জুন ঘোষ,কার্যকরী সদস্য মো. আজাদ মিয়া,মো.দুলু মিয়া,সদস্য মো.সুমন মিয়া,মো.আমিনুল ইসলাম রাজু ,আলোর শক্তি সংগঠনের সহ সভাপতি ইমরান হোসেন , এ সময় বিদ্যালয়ের ৩শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

Post Top Ad

Responsive Ads Here