নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টার- ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় মঙলবার বিকাল ৪টা ৩০ মিনিটে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠ প্রঙ্গনে “বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চরভদ্রাসন ইউনিয়ন, চর-ঝাউকান্দা ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চত করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আজাদ খান,ইয়াকুব আলী,ফরহাদ মৃধা।এছাড়া আরো উপস্থিত ছিলেন,বোরহান মেল্যা,মিজান শিকদার ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জানা যায়,এর আগের খেলায় গাজিরটেক ইউনিয়ন ,হরিরামপুর ইউনিয়নকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।আগামী ১২ সেপ্টেম্বর ফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে।


